Shop

বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মকথা

Original price was: 470.00৳ .Current price is: 350.00৳ .

বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মকথা

লেখকঃ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

অনুবাদকঃ তপন চক্রবর্তী

প্রকাশনীঃ স্টুডেন্ট ওয়েজ

বিষয়ঃ আত্মজীবনী, অনুবাদ

 

বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সঙ্গে পৃথিবীর গুটিকয় মানুষের তুলনা চলে। তিনি নিম্নমধ্যবিত্ত মা-বাবার সতেরতম সŠতান। স্কুল পর্যায়েরও আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণের সুযোগ তিনি পাননি। বিদগ্ধ পন্ডিত ও অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক প্রমথ নাথ চৌধুরী লিখেছিলেন স্বশিক্ষিত মানুষই সুশিক্ষিত মানুষ’। ফ্রাঙ্কলিন আনুষ্ঠানিক শিক্ষার কোনো শংসাপত্র অর্জন না করা সত্ত্বেও পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহের একাধিক ডি.লিট উপাধিতে ভূষিত হয়ে প্রমথ নাথ চৌধুরীর বক্তব্য প্রমাণ করেছিলেন। গবেষণাকর্ম ও উদ্ভাবনের জন্য রয়্যাল সোসাইটি স্বতঃপ্রণোদিত হয়ে হয়ে তাঁকে সোসাইটির সদস্য করেছিল। নোবেল পুরস্কার প্রবর্তনের আগে বিজ্ঞানে শ্রেষ্ঠতম পুরস্কার রয়্যাল সোসাইটির ‘কোপ্লে’ মেডেল প্রদান করেও তাঁকে সম্মানিত করেছিল।
তাঁর রচিত এই আত্মজীবনী বিগত তিনশ’ বছর আমেরিকার অন্যতম শ্রেষ্ট গ্রন্থ হিসেবে আদৃত হয়ে আসছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একাধারে মুদ্রক, বিজ্ঞানী, রসিক ব্যক্তি, উদ্ভাবক, সম্পাদক, লেখক এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কূটনীতিবিদ ছিলেন। তিনি দাসপ্রথা বিলোপে ও আমেরিকার স্বাধীনতালাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুর তিন শতক ধরে তাঁর নামে অসংখ্য প্রতিষ্ঠান, সড়ক, ডাক টিকিট সহ অনেক কিছু করা হয়েছে। এখনো আমেরিকার একশ ডলারের নোটে তাঁর ছবি ছাপা হচ্ছে। ফ্রাঙ্কলিন এই গ্রন্থে তাঁর সŠতান ও তরুণদের অনুপ্রাণিত করার জন্য তাঁর অনন্য ও ঘটানাবহুল জীবনের কাহিনি অসাধারণ দক্ষতায় সরলভাবে চিত্রিত করেছেন। অদ্যাবধি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী কিশোর-তরুণ-প্রবীণদের কাছে অনুপ্রেরণাদায়ক অমূল্য আকর গ্রন্থ হিসেবে আদৃত হয়ে আসছে।

বড়ু চণ্ডীদাসের কাব্য

Original price was: 370.00৳ .Current price is: 275.00৳ .

বড়ু চণ্ডীদাসের কাব্য
লেখক : আনোয়ার পাশা , মোহাম্মদ আবদুল হাই
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : চিরায়ত কাব্য

১৩১৬ বঙ্গাব্দে (১৯০৯ খ্রীঃ) বসন্তরঞ্জন রায় বাঁকুড়া জেলা থেকে বড়ু চণ্ডীদাসের ভণিতায় একখানি পুঁথি আবিষ্কার করেন। এই পুঁথিই ছাপার আকারে বর্তমানে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে প্রচলিত। ‘একরাশ পুঁথির সঙ্গে শ্রীকৃষ্ণকীর্তন বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী শ্রীযুক্ত দেবেন্দ্র নাথ মুখোপাধ্যায় মহাশয়ের অধিকারে ছিল। ইঁহারা আপনাদিগকে প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর বলিয়া পরিচয় দেন।’১ পুঁথিখানি বসন্তরঞ্জন রায়ের হাতে আসার সাত বছর পর ১৩২৩ বঙ্গাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। পুঁথির প্রথম দুখানি এবং শেষের অন্ততঃ একখানি পাতা পাওয়া যায়নি, মধ্যেও কয়েকখানি পাতা নষ্ট হয়ে অথবা হারিয়ে গেছে। অতএব স্বভাবতই বড়ু চণ্ডীদাসের এ গ্রন্থের নাম কী ছিল জানা যায়নি ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি সম্পাদক প্রদত্ত। নামকরণ সম্পর্কে প্রথম সংস্করণের ভূমিকায় বসন্তরঞ্জন রায় লেখেন— দীর্ঘকাল যাবৎ চণ্ডীদাস বিরচিত কৃষ্ণকীর্তন-এর অস্তিত্ব মাত্র শুনিয়া আসিতেছিলাম। এতোদিনে তাহার সমাধান হইয়া গেল। আমাদের ধারণা আলোচ্য পুঁথিই কৃষ্ণকীর্তন এবং সেইহেতু উহার অনুকরণ নাম নির্দেশ করা হইল ।

মানব জীবনে AI এর প্রভাব

Original price was: 270.00৳ .Current price is: 200.00৳ .

মানব জীবনে AI এর প্রভাব
লেখক : ইউসুফ ফারুক
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : বিজ্ঞান বিষয়ক
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা

প্রযুক্তির দ্রুত পরিবর্তিত পরিবেশে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) একটি পরিবর্তনীয় বাহক হিসেবে উঠে আসছে, যা মানব জীবনের প্রত্যেক পেশায় প্রভাব ফেলছে।
স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা, কর্মস্থ থেকে বাড়িতে, AI এর প্রভাব গভীর এবং প্রসারিত। আমরা এই নতুন যুগে চলে যাচ্ছি,
তাই AI এর প্রভাব বোঝা গুরুত্বপূর্ণ। এই বইটি এআই থেকে প্রাপ্ত সুবিধাগুলো যেমন সহজলভ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিকিৎসা গবেষণায় বিশেষ ব্যবস্থা বিবরণ দেয়। একসাথে, এটি গোপনীয়তা সংক্রান্ত বিষয়বস্তু, কর্মস্থল পরিবর্তন এবং সঠিক আইনবদ্ধ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

মানসিংহ ও ভবানন্দ উপাখ্যান

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

মানসিংহ ও ভবানন্দ উপাখ্যান
লেখক : আনোয়ার পাশা (সম্পাদক) , মোহাম্মদ আবদুল হাই (সম্পাদক)
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : চিরায়ত কাব্য

মানসিংহ-ভবানন্দ উপাখ্যান” একটি বিখ্যাত বাংলা সাহিত্যকর্ম, যা মূলত ভারতচন্দ্র রায়গুণাকর রচিত “অন্নদামঙ্গল” কাব্যগ্রন্থের একটি অংশ। এই উপাখ্যানটি মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত করেছে।

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Original price was: 800.00৳ .Current price is: 600.00৳ .
লেখক : মার্টিন লিংস
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : সীরাতে রাসূল মুহাম্মদ (সা.)
পৃষ্ঠা : 606, কভার : হার্ড কভার,
ভাষা : বাংলা
মার্টিন লিংস কৃত মুহাম্মদ (সা.) এর জীবনী অন্য লেখকদের থেকে ভিন্নরকমভাবে লিখিত হয়েছে অষ্টম ও নবম শতাব্দীর আরবীয় সূত্রসমূহের উপর ভিত্তি করে। (যেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রথমবারের মতো এখানেই ইংরেজীতে অনুবাদ করে তুলে ধরা হয়েছে।) এতে সতেজ বক্তব্য ও সততাযুক্ত স্বীকারোক্তি ফুটে উঠেছে ঐসব ব্যক্তির,যারা মুহাম্মদকে কথা বলতে শুনেছেন এবং তাঁর জীবনের ঘটনাবলী চাক্ষুষ করেছেন। ​ধারাবর্ণনার অসাধারণ প্রতিভার অধিকারী লিংস এমন এক রচনাশৈলী গ্রহণ করেছেন,যার মাধ্যমে তাঁর বইয়ে তিনি যে কাহিনী বলতে চেয়েছেন তাতে সাদামাটা ভাব এবং চমৎকারীত্ব উভয়ই ফুটে ওঠেছে।
প্রথমবারের মতো গৃহীত সেসব দৃষ্টিভঙ্গির কারণে লিংসের এই বই প্রশংসিত ও উপভোগ্য হবে তাদেরও,মুহাম্মদের জীবনী যাদের জানা আছে। ​মার্টিন লিংস অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লন্ডন ইউনিভার্সিটি থেকে ইংরেজী ও আরবীতে ডিগ্রী সম্পন্ন করেছেন। বারো বছর তিনি কায়রো ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন,প্রধানতঃ শেক্সপিয়ার বিষয়ে। তিনি কাজ করেছেন ব্রিটিশ মিউজিয়ামে প্রাচ্য পাÐুলিপি’র কীপার হিসাবে,ওয়ার্ল্ড অব ইসলাম ফেস্টিভাল ট্রাস্ট’র কন্সালটেন্ট হিসাবে এবং ‘দ্য আর্টস অব ইসলাম’ প্রদর্শনীতে আর্টস কাউন্সিল কমিটি’র সদস্য হিসাবে। ১৯৭৭ সালে কিং আব্দাল আজিজ ইউনিভার্সিটি’র আমন্ত্রণে তিনি মক্কায় অনুষ্ঠিত ইসলামী শিক্ষা বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছিলেন। ​
বিভিন্ন ভাষায় প্রকাশিত ইসলামী মরমিবাদ বিষয়ে তাঁর তিনটি কাজ ছাড়াও তিনি দ্য সিক্রেট অব শেক্সপিয়ার,এনসিয়েন্ট বিলীফ এন্ড মডার্ণ সুপারস্টিশনস (প্রাচীন বিশ্বাস এবং আধুনিক কুসংস্কার),কবিতা এবং ক্যালিগ্রাফি ও পাÐুলিপি অলঙ্করণে চমৎকারভাবে ফুটিয়ে তোলা ক্বুরআনিক শিল্পকলা’র দুইটি ভলিউমের লেখক। তিনি স্ট্যাডিজ ইন কম্পারেটিভ রিলিজিয়ন এবং দ্য ইসলামিক কোয়ার্টারলি’র জন্য অনেক প্রবন্ধ-নিবন্ধ লেখার পাশাপাশি দ্য নিউ এনসাইক্লোপিডিয়া অব ইসলামিক ফর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’র জন্যও লিখেছেন।

মোবাশ্বের আলী সাহিত্যকর্ম ও স্মারকগ্রন্থ

Original price was: 350.00৳ .Current price is: 262.00৳ .

“মোবাশ্বের আলী’: সাহিত্যকর্ম ও স্মারক গ্রন্থ” গ্রন্থে তাঁর প্রতি স্মৃতিচারণমূলক রচনার পাশাপাশি তার লেখনী সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে। একজন ভাষা সৈনিক হিসাবে “মোবাশ্বের আলী’: সাহিত্যকর্ম ও স্মারক গ্রন্থ” বইটি  ২০১১-তে প্রকাশ করা হয় । সাহিত্যকর্ম ও স্মারক গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে তার পরিবার, শুভানুধ্যয়িরা নানা ভাবে আমাকে উৎসাহ যুগিয়েছেন। তিনি  নিরবিচ্ছিন্নভাবে পঞ্চাশ বৎসর ধরে তিনি বাংলা ভাষার গবেষণা কর্ম, প্রবন্ধ, সাহিত্য সমালোচনা, অনুবাদ এবং বিদেশী সাহিত্যের সাথে মেলবন্ধন ঘটিয়েছেন। এজন্যে তিনি একুশে পদকসহ নানা পদকে ভূষিত হয়েছেন ।

মোবাশ্বের আলী ছিলেন একজন ভাষাসৈনিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, অনুবাদক এবং গবেষক। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

রবীন্দ্র ছোট গল্প সমীক্ষা

Original price was: 500.00৳ .Current price is: 375.00৳ .

রবীন্দ্র ছোট গল্প সমীক্ষা
লেখক : আনোয়ার পাশা
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ

আনোয়ার পাশা বইটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছেন। তিনি গল্পগুলির বিষয়বস্তু, শৈলী, এবং তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। বইটিতে ছোটগল্পের সাধারণ আলোচনা, গল্পগুচ্ছের বিভিন্ন খণ্ড, এবং বাংলা ছোটগল্পের পটভূমি ও প্রাথমিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে।
বিশেষ করে, রবীন্দ্রনাথের ছোটগল্পের ক্ষেত্রে উত্তরণ এবং বাংলা সাহিত্যে ছোটগল্প রচনার প্রাথমিক প্রচেষ্টা ও রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি মূলত রবীন্দ্রনাথের ছোটগল্পের একটি বিশ্লেষণাত্মক আলোচনা, যেখানে লেখকের মননশীলতা ও গবেষণার ছাপ সুস্পষ্ট।

রবীন্দ্র সুভাষণ

Original price was: 550.00৳ .Current price is: 412.00৳ .

রবীন্দ্র সুভাষণ
লেখক : মোহামাবদুল হাই
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : প্রবন্ধ: রবীন্দ্রনাথ

ব্যক্তি, কবি, সংগঠক, নাট্যকার, নট, গীতিকার, গায়ক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক, সমালোচক, চিত্রশিল্পী এতকিছু একসঙ্গে তিনি। বিশ্বপর্যটকও বা তাঁর মতো আর কে আছেন? কণ্ঠশিল্পীও ছিলেন তিনি। কতবার নোবেল পুরস্কার পেতে পারতেন তিনি? গল্পগুচ্ছের জন্য আরও একবার তো বটেই। বিশাল তাঁর সৃষ্টিভাণ্ডার। বহু বৈচিত্রে পূর্ণ তাঁর চিন্তাজগৎ। একালের কোনো পাঠকের একজীবনে তাঁর রচনাসমগ্র আত্মস্থ করা অসম্ভব। সরাসরি স্বীকার করলে বলতে হবে রবীন্দ্রনাথকে সমগ্রভাবে গ্রহণ করার শক্তি আমাদের নাই। তাহলে এই অবসরবিরল জীবনে রবীন্দ্রনাথকে আমাদের জীবনে সম্পৃক্ত করতে পারি কীভাবে? রবীন্দ্রনাথের বিশাল সৃষ্টিসম্ভার যাঁদের পাঠ করা অনায়াসসাধ্য নয়- কিংবা দুষ্প্রাপ্য আকর থেকে সুভাষণ খুঁজে সংগ্রহ করা যাঁদের পক্ষে অসম্ভব, এ গ্রন্থ প্রধানত তাঁদের জন্য।

রম্যশ্রী-৫

Original price was: 200.00৳ .Current price is: 140.00৳ .

রম্যশ্রী-৫
লেখক : আমিরুল ইসলাম আমির
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : রম্য গল্প

রম্যগল্পের মোড়কে সমাজের নিখুঁত বয়ান। প্রতিটি গল্প পাঠ করে পাঠক আমোদিত হবেন। সেই সাথে পাল্টে যাবে তাঁর বোধ। তিনি মুখোমুখি হবেন অনেক অপ্রিয় সত্যের। অলক্ষ্যেই তিনি হয়ে উঠবেন সমাজ পরিবর্তনের আলোকিত মানুষ। রম্য কুড়াতে যেয়ে এ অমূল্য স য় হবে তাঁর সমস্ত জীবনের পাথেয়।

রাইফেল রোটি আওরাত

Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .

রাইফেল রোটি আওরাত
লেখক : আনোয়ার পাশা
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : মুক্তিযুদ্ধের উপন্যাস

মানুষ এবং পশুর মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে, পশু একমাত্র বর্তমানকেই দেখে, মানুষ দেখে অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে এক সঙ্গে বিবচেনা করে। যখন কোন ব্যক্তি এবং সমাজ একমাত্র বর্তমানের মধ্যেই আবর্তিত হতে থাকে তখন সর্বনাশের ইশারা প্রকট হতে থাকে।
বাঙালির সুদীর্ঘ ইতিহাসের বোধ করি সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে তার সংগ্রামের কালগুলো। এবং এক্ষেত্রে উজ্জ্বলতম ঘটনা হচ্ছে, ১৯৭১-এ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষের অসাধারণ লড়াই। এ ছিল সমগ্ৰ জাতির একতাবদ্ধ দৃঢ়প্ৰতিজ্ঞ সংগ্রাম। আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্য, আমাদের বর্তমানের গৌরব এবং আমাদের ভবিষ্যতের প্রেরণা বাঙালির এ সংগ্রামের ইতিহাস।
অত্যন্ত শঙ্কিত চিত্তে লক্ষ্য করার মত ব্যাপার হচ্ছে, আমরা এটাকে যেন ভুলে যেতে বসেছি। যেসব লক্ষ্য নিয়ে আমাদের লড়াই তাকে বাস্তবে রূপায়িত করার ব্যর্থতা থেকেই এ বিস্মৃতির সূত্রপাত হচ্ছে। কিন্তু ব্যৰ্থ বর্তমান তো কোন জাতিরই চিরকালের সত্য ইতিহাস নয়, সত্য অনুভূতিও নয়। যে আবেগ এবং অনুভূতি চক্রান্তের ধূর্তচক্রে আচ্ছন্ন হচ্ছে, তাকে উজ্জীবিত করার জন্যই দরকার সংগ্রামের কালের মানুষের মহান ত্যাগ এবং নিষ্ঠাকে বারংবার স্মরণ করা। তার থেকেই আসবে কুশায়াকে দূর করার উজ্জ্বল সম্ভাবনা। আমাদের চিত্তের পবিত্ৰতা রক্ষা পাবে।
সেকালের রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে বসে লেখা আমাদের সমগ্র ইতিহাসে একটি মাত্র উপন্যাসই পাওয়া যায়-এ উপন্যাসই হচ্ছে “রাইফেল রোটি আওরাত”। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস এর রচনাকাল। লেখক শহীদ আনোয়ার পাশা নিহত হলেন ১৯৭১ সালেরই ১৪ই ডিসেম্বর। স্বাধীনতা লাভের মাত্র দু’দিন আগে তিনি যে অমর কাহিনী উপন্যাসে বিধৃত করেছেন নিজেই হয়ে গেলেন তারই অঙ্গ চিরকালের জন্য।
আনোয়ার পাশার “রাইফেল রোটি আওরাত”  উপন্যাসটি একদিক দিয়ে যুদ্ধক্ষেত্রে বসে একজনের প্রতিটি মুহুর্তের কাহিনী। আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে সৃষ্ট এ শিল্পকর্ম কতটা সত্যনিষ্ঠা লেখকের জীবনের পরিণতিই তার মহান সাক্ষ্য হয়ে থাকবে।

রিমান্ড

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

রিমান্ড
লেখক : মাহমুদুন নবী রনি
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : থ্রিলার

চা বিক্রেতা সহজ মানুষ নিবারণ সাহা। অথচ তার সহজ জীবন জুড়ে ঘটে যেতে থাকে একটার পর একটা ভয়ানক ঘটনা। সেই সাথে উঠে এসেছে ছাত্র আন্দোলনের গল্প। দুইয়ের মিশ্রণে জন্ম নিলো রিমান্ড!

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
লেখক : কাজী নজরুল ইসলাম
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : কবিতা ও কাব্য

পারস্যের বিখ্যাত সাহিত্যিক ওমর খৈয়ামের মণিমুক্তা স্বরূপ রুবাইকে
বাংলা ভাষাভাষীদের জন্য সহজ বাংলায় রূপান্তর করেছেন কাজী নজরুল ইসলাম। ওমর খৈয়ামের অসংখ্য রুবাই থেকে সেরা ১৯৭ টি বাছাই করে অনুবাদ করা হয়েছে।

আরও অনেক বিখ্যাত সাহিত্যিক রুবাইয়াতের অনুবাদ করলেও
কাজীর অনুবাদই কেন সেরা সে নিয়ে আলোচনা করেছেন বাংলা সাহিত্যের আরেক বরপুত্র সৈয়দ মুজতবা আলী। রুবাইগুলোতে ওমরের দর্শন, আধ্যাত্মিকতা, তাঁর চিন্তা চেতনা, তৎকালীন সমাজ বাস্তবতা প্রভৃতি প্রকাশ পেয়েছে।

A world of inspiration for your home

Online store of tiles and plumbing. Buy online. Here and now!

I should be incapable of drawing a single stroke at the present moment; and yet I feel that I never was a greater artist than now.

Like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

When, while the lovely valley teems with vapour around me, and the meridian sun strikes the upper surface of the impenetrable foliage of my trees, and but a few stray gleams steal into the inner sanctuary, I throw myself down among the tall grass by the trickling stream.

A wonderful serenity has taken possession of my entire soul.

Authorities in our business will tell in no uncertain terms that Lorem Ipsum is that huge, huge no no to forswear forever. Not so fast, I'd say, there are some redeeming factors in favor of greeking text, as its use is merely the symptom of a worse problem to take into consideration.

Safe delivery, ensures the movement of goods in a short time.

You begin with a text, you sculpt information, you chisel away what's not needed, you come to the point, make things clear, add value, you're a content person, you like words. Design is no afterthought, far from it, but it comes in a deserved second. Anyway, you still use Lorem Ipsum and rightly so, as it will always have a place in the web workers toolbox, as things happen, not always the way you like it, not always in the preferred order. Even if your less into design and more into content strategy you may find some redeeming value with, wait for it, dummy copy, no less.