Showing 13–24 of 73 results

Shop

আর্কিমিডিস থেকে আইনস্টাইন

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

আর্কিমিডিস থেকে আইনস্টাইন
লেখক : খুরশীদা খাতুন
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : জীবনী গ্রন্থ

 

প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত বিশ্বের প্রখ্যাত বিজ্ঞানীদের সাথে এদেশের পাঠকসমাজকে পরিচিত করিয়ে দেয়ার পরিকল্পনা বহুদিনের। এর ফলশ্রুতিতে ‘আর্কিমিডিস থেকে আইনস্টাইন’ ।
নতুন প্রজন্মের অনেকের কাছেই বহু বহু কাল আগের বিজ্ঞানী আর্কিমিডিস, কোপার্নিকাস বা গ্যালিলিও এক রকমের অচেনাই রয়ে গেছে। কিন্তু তাঁদের অবদান কোনো অর্থেই কম নয়। তাঁদের অবদান ও জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য ।

আহমদ ছফার পাঁচটি উপন্যাস

Original price was: 500.00৳ .Current price is: 375.00৳ .

আহমদ ছফার পাঁচটি উপন্যাস
লেখক: আহমদ ছফা
প্রকাশনী: ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : উপন্যাস

* ওঙ্কার
* আলি কেনান
* মরণ বিলাস
* অলাত চক্র
* সূর্য তুমি সাথী
‘‘আহমদ ছফা তাঁর শিল্পচর্চায় ব্যক্তির মধ্যে ইতিহাসের অতীত ও বর্তমানকে একটি বিন্দুতে নিয়ে আসেন । তাই ব্যক্তি তাঁর উপন্যাসে একটি মাত্র লোক হয়ে শেষ হয়ে যায় না, সে মানুষের ভুমিকা পালন করার দায়িত্ব লাভ কারে । ইতিহাসকে এগিয়ে নিতেও সে মানুষকে নিরন্তর চাপ দিয়ে চলেছে ।

এখানেও কিন্তু ছফার প্রকৃতি একজন ঔপন্যাসিকের; শুধু প্রেরণা কিংবা শুধু আবেগ নয়, শুধু বুদ্ধিবৃত্তি মননশীলতা নয়, মানুষের সমগ্র পরিচয় খুঁজে বের করার স্পৃহা তাঁর মধ্যে প্রবল ।

ইকবালনামা-ই জাহাঙ্গীরী

Original price was: 135.00৳ .Current price is: 100.00৳ .

ইকবালনামা-ই জাহাঙ্গীরী
লেখক : মুতামাদ খান
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ভারতীয় উপমহাদেশের ইতিহাস

এই স্মৃতিকথার রচয়িতা নবাব মু’তামাদ খান। তিনি সম্রাট জাহাঙ্গীরের আমলে একজন সেনাপতি ছিলেন। ‘ইকবালনামা’ তিনখণ্ডে রচিত, প্রথমখণ্ডে রয়েছে খাকান রাজবংশের ইতিহাস এবং সম্রাট বাবর ও হুমায়ুনের আমলও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয়খণ্ডে রয়েছে আকবরের আমলের বর্ণনা এবং তৃতীয়খণ্ডে জাহাঙ্গীরের আমল। তৃতীয়খণ্ডটি ছাড়া অপর দুইটি খণ্ড খুবই দুর্লভ। এখানে তৃতীয় খণ্ডেরই বাছাইকৃত অংশের বাংলা অনুবাদ করা হয়েছে।

ইবনে আরাবির কবিতা

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

লেখক : বেবী সাউ
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : কবিতা
পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023, ভাষা : বাংলা

দার্শনিক ও মরমী কবি ইবনে আরাবি বিশ্বের মহান আধ্যাত্মিক শিক্ষকদের একজন। মুহিদ্দীন (ধর্মের পুনরুজ্জীবনকারী) এবং শায়খ আল-আকবর (সর্বশ্রেষ্ঠ গুরু) হিসেবে পরিচিত,ইবনে আরবি ১১৬৪ খ্রিস্টাব্দে স্পেনের নিকটবর্তী আন্দালুসিয়ার মুরিশ গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ফুসুস আল-হিকামসহ ৩৫০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। জুডিয়াক,খ্রিস্ট এবং ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভাবধারাগুলোকে তুলে ধরেন এইসব গ্রন্থে। এছাড়াও,তিনি আরবি ভাষায় অসামান্য কিছু কবিতা লেখেন। তাঁর এই লেখাগুলো বিস্তৃত সত্তার ঐক্যের একটি সুন্দর প্রকাশ ঘটায়। প্রকাশ করে একক এবং অবিভাজ্য বাস্তবতা,যা পৃথিবীর সমস্ত মানবিক শক্তিগুলোকে প্রকটিত করে। ইবনে আরবির কবিতায় আমরা পাই,মানুষ কীভাবে পরিপূর্ণতায়,মানবিক বিচার-বুদ্ধিতে ও দক্ষতায় বাস্তবের এক সম্পূর্ণ প্রতিচ্ছবির মধ্য দিয়ে আত্মা এবং ঈশ্বরকে খুঁজে পায়। মরমীয়া কবি ইবনে আরবি ১২৪০ খ্রিস্টাব্দে দামেস্কে মৃত্যুবরণ করেন।

ইসলামের ঐতিহাসিক অবদান

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

ইসলামের ঐতিহাসিক অবদান

লেখক : মুহম্মদ আবদুল হাই

প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ

বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য

‘The Historical Role of Islam’ গ্রন্থটি মানবেন্দ্র নাথ দত্তের একটি বিশিষ্ট গবেষণা যা ইসলাম ধর্মের ঐতিহাসিক ভূমিকা, সামাজিক প্রভাব এবং মানব সভ্যতায় এর অবদানের উপর আলোকপাত করে। এই বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৩০-এর দশকে, যখন উপনিবেশিক ভারতের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট বেশ জটিল ছিল। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমনমূলক শাসন, অন্যদিকে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি – এই দ্বৈত সংকটের মাঝে মানবেন্দ্র নাথ দত্তের এই গবেষণাধর্মী কাজ একটি নতুন আলো ফেলে। তাঁর লেখনীতে ধর্মীয়, ঐতিহাসিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই, একজন প্রাজ্ঞ পণ্ডিত, এই বইটির বাংলা অনুবাদ করেছিলেন একটি বিশেষ প্রেক্ষাপটে। তাঁর অনুবাদের মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এই গবেষণার অন্তর্নিহিত মর্মার্থ তুলে ধরা। আবদুল হাই এই অনুবাদে শুধুমাত্র দত্তের বক্তব্যই তুলে ধরেন নি; বরং তিনি নিজস্ব দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক টীকা ও ব্যাখ্যাও যুক্ত করেছেন। এর ফলে বইটি আরও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক হয়ে ওঠে।

উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমীয়দের ইতিহাস

Original price was: 150.00৳ .Current price is: 120.00৳ .

উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমীয়দের ইতিহাস

লেখক : এ. এইচ. এম. শামসুর রহমান
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, ইতিহাস ও ঐতিহ্য

উত্তর আফ্রিকায় ও মিশরে ফাতিমীয়দের রাজ্য শাসনের ইতিহাস অত্যন্ত কৌতুহলোদ্দীপক। আব্বাসীয় খিলাফতের আঙ্গিনায় শিয়ামতবাদ পুষ্ঠ স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা এক দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার।

প্রায় পৌনে তিন শ’ বছর পর্যন্ত নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্য, শিল্প সাহিত্য, স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে ফাতিমীয়গন উত্তর আফ্রিকা, মিশর, সিরিয়া, এমন কি কিছু সময়ের জন্য মক্কা মদীনা পর্যন্ত খুত্বা ও মুদ্রা নিয়ে গৌরবের পতাকা সমুন্নত রাখে।

তবে এই বিস্তৃত সময়ের ইতিহাস বিদেশী ভাষায় লেখা বইগুলি আমাদের দেশে অধিকাংশই সহজলভ্য নয়। আরবী ও ইংরাজিতে লেখা যে বইগুলি পাওয়া যায় তাও হালে ছাত্রদের পাঠ অভ্যাস বর্হিভূত। তাই মাতৃভাষা বাংলায় অত্যন্ত কৌতুহলোদ্দীপক এই ইতিহাস রচনা করা হয়েছে ।

উদ্যোক্তাকে হ্যাঁ বলুন

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

উদ্যোক্তাকে হ্যাঁ বলুন
লেখক : শওকত হোসেন
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় উদ্যোগ

“উদ্যোক্তাকে হ্যাঁ বলুন” বইয়ের কিছু কথা:
‘ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা অভিযােগ শােনা যায়- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের ঋণ দেয় না। অর্থের সংকটে অনেক প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে বা গেছে । উল্টোদিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর তরফ থেকে নিয়মিত আফসােস শােনা যায়- অর্থ দেয়ার মতো উপযুক্ত উদ্যোগ পাওয়া যায় না।
ব্যাংক একটি লাভজনক ও মুনাফা-প্রত্যাশী প্রতিষ্ঠান। ভাল গ্রাহকের সন্ধান তাদের নিজস্ব তাগিদেই করে। বিপননের জন্য তারা প্রচুর খরচ করে- উদ্দেশ্য একটাই- ভাল এবং নতুন গ্রাহক পাওয়া। কেন এই ধাঁধা?’ এই ধাধার উত্তর খোঁজার নিরন্তর চেষ্টা এই বইয়ে।

ওঙ্কার
-25% Ahmed Sofa

ওঙ্কার

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

ওঙ্কার
লেখক : আহমদ ছফা
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : উপন্যাস

আহমদ ছফার “ওঙ্কার” উপন্যাসটি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত । যে গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে বাঙালি জাতি জেগে উঠেছিলো ‘ওঙ্কার’ উপন্যাসটি তারই একটি প্রতীকী প্রকাশ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ভিত্তি ষাটের দশকের শিক্ষা আন্দোলন, ছয় দফার আন্দোলনের ভেতর দিয়ে গড়ে উঠছিলো সেই আন্দোলনটি চূড়ান্ত রূপ পায় ১৯৬৯ গণ-অভ্যুত্থানের মাধ্যমে।

সমগ্র বাংলাদেশ সেই আন্দোলনে জেগে উঠেছিলো। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিলো গ্রাম, শহর, শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা শহরের প্রতিটি অলিগলি, সড়ক তখন ছিলো শ্লোগানে মুখর। সেই অবস্থাটি সাধারণ মানুষকে যেভাবে নাড়া দিয়েছিলো, যেভাবে মানুষ স্বাধীনতার দাবীতে ক্রমে ক্রমে উচ্চকিত হয়ে উঠছিলো, সকলের মাঝে তখন জেগে উঠেছিলো স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, আহমদ ছফা তাকেই আশ্রয় করেছেন নিজের উপন্যাসের কাহিনীর জন্য ।

কমিউনিকেশন স্কিল

Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .

কমিউনিকেশন স্কিল
লেখক : সাদিয়া তাসমিয়া, মোঃ জামাল উদ্দিন জামি, নিয়াজ আহমেদ
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : দক্ষতা বৃদ্ধি

 
যােগাযােগ দক্ষতা বৃদ্ধির উপর অনেকদিন ধরেই প্রশিক্ষণ দিয়ে আসছি আর সেই থেকেই ভাবনা- প্রশিক্ষণকে আরেকটু সহজভাবে সারা দেশের পাঠকদের কাছে। কীভাবে পৌছে দেওয়া যায়। আর সেখান ‘ থেকেই আমাদের কাজ শুরু করা। এই বইটিতে শুধুমাত্র আমরা যােগাযােগ দক্ষতা। নিয়ে কাজ করছি না, সাথে আমরা। যােগাযােগ দক্ষতা থেকে নেতৃত্ব পর্যন্ত পুরাে পথটাকে কল্পনায় নিয়ে এসেছি আর সেখানে একজন নেতার কি কি গুণ থাকতে হয় তা। বিবেচনা করলে দেখা যাবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলাে একজন নেতাকে খুব ভালাে সম্পর্ক ব্যবস্থাপনায় পারদর্শী হতে। হয়। তাই কোনাে সম্পর্ক তৈরির ক্ষেত্রে। অন্যতম একটি বিষয় হলাে যােগাযােগ। দক্ষতা। আর এখানে আমরা যােগাযােগ দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনা, নেতৃত্ব-এর। কলাকৌশল এই তিনটি বিষয়ের সংমিশ্রণে। একটা যাত্রা বর্ণনা করেছি।

“কমিউনিকেশন স্কিল” বইয়ের সূচি:
• আপনার যােগাযােগ দক্ষতা কত ভাল?
• আপানার পিপল স্কিল বা সফ্ট স্কিল কেমন?
• দলগত কাজে বা অফিসের কর্তা হিসেবে আপনি কতটুকু বন্ধুত্বপূর্ণ?
• নেতৃত্বগুণকে বাড়িয়ে দেয়ার যত যােগাযােগ শিষ্টাচার
• অদক্ষ যােগাযােগের উদাহরণ
• ইমেইল লেখার ২০টি ভুল ও করণীয়
• কাউকে ‘না’ বলার ২০টি পদ্ধতি
• সময় ব্যবস্থাপনা
• যেকোনাে সিদ্ধান্ত নেয়ার সময় যে ১০টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে
• যােগাযােগ দক্ষতা বৃদ্ধিতে সেভেন সি!
• যােগাযােগ দক্ষতা বৃদ্ধির ৭টি স্তর
• যােগাযােগের SMCR মড়েল
• মানসিক বুদ্ধিমত্তা বাড়ানাের ২০টি কৌশল
• ম্যানাজিং, মেন্টরিং এবং কাউন্সিলিং
• শরীরের ভাষা
• সুন্দর ভাবে কথা বলার কৌশল
• মুখের জড়তা দূর করার জন্য ব্যায়াম
• অনুষ্ঠান উপস্থাপনার অনুলিপি
• আপনার পরিবর্তন পর্যালােচনা

করীমা-ই-সাদী

Original price was: 100.00৳ .Current price is: 75.00৳ .

করীমা-ই-সাদী
লেখক : কাজী আকরাম হোসেন
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : কবিতা

 

করীমা-ই-সা’দী কাজী আকরম হোসেন লিখিত শেখ সা’দীর কবিতা পুস্তকের একখানা সাবলীল তরজমা। এ পুস্তকখানা প্রথম প্রকাশিত হয়েছিল ৩৫-এ মির্জাপুর স্ট্রীট, কলিকাতা-৯ স্বয়ং কাজী আকরম হোসেনর দ্বারা। এ মূল্যবান পুস্তকখানা পুনরায় মুদ্রিত হতে চলেছে। এক কথা ইতিহাস খ্যাত যে এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে পলাশীতে মুসলিম শাসনের অবসানের পরেও ফার্সি ছিল এদেশের রাষ্ট্রভাষা। এজন্য এদেশের সকল লোকের মধ্যেই ফার্সি ভাষার ও সাহিত্যের চর্চা ছিল। ফেরদৌসী, রুমী, হাফিজ, সা’দী প্রমূখ বিখ্যাত কবিগণের কাব্যের আবৃত্তি ও আলোচনা ছিল শিক্ষিত মহলের জ্ঞানের এক পরিচয়। শেখ সা’দীর গুলিস্তান ও বুস্তান সংস্কৃতি সেবীদের দেহলিজে দিবা-রাত্রই আলোচিত হত। তাকে এ দেশীয় মুসলিম সমাজের লোকেরা তাদের আপনাদের প্রাণের কবি বলেই গণ্য করতো। তার সম্বন্ধে কত অভিনব গল্প-গুজব এদেশে প্রচলিত ছিল ।
সে কবির কয়েকটা অমর বয়েতের তরজমা করেছেন কাজী আকরম হোসেন। তিনি নিজে ছিলেন ফার্সি ভাষায় বিশেষ দক্ষ এবং কবি হিসাবে খ্যাত। তার হাতে এ বয়েতগুলো চমৎকার ভাবে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। তিনি তার জীবনকালে ফার্সি ব্যতীত অপরাপর ভাষার কবিগণের কাব্য তরজমা করে গুণীজনের প্রশংসা লাভ করে ছিলেন। কবিতার একটা বিশেষ ধাত এই যে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত হলে কিছুটা আড়ষ্ট হয়ে যায়। তবে সৃষ্টিকারী লোকের কুশলতায়ই সে আড়ষ্টতা লোপ পায়। কাজী আকরম হোসেন ছিলেন একজন অসাধারণ শিল্পী এজন্য তার তরজমা গুলোতে রয়েছে এক অসাধারণ সাবলীলতা।

কালকেতু উপাখ্যান

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

কালকেতু উপাখ্যান
লেখক : কবিকঙ্কন মুকুন্দরম চক্রবর্তী ,  মুহম্মদ আবদুল হাই (সম্পাদক) , আনোয়ার পাশা (সম্পাদক)
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : চিরায়ত কাব্য

মধ্যযুগে ষোড়শ শতাব্দীর (১৫৪০? ১৬০০?) কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর মতো এতবড় বাস্তবধর্মী জীবনবাদী কবি আর কেউ জন্মগ্রহণ করেন নি মঙ্গলকাব্যের দেবনির্ভর গতানুগতিক বিষয়বস্তুর ভেতর দিয়ে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলাদেশ ও নাম গোত্রহীন সাধারণ বাঙালিদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনের যে পরিচয় তিনি তুলে ধরেছেন, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে তার দৃষ্টান্ত বিরল। এ কারণে মুখ্যতঃ কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভার সঙ্গে এবং গৌণতঃ মঙ্গল কাব্যের সঙ্গে আমাদের ছাত্রদের পরিচিত করার জন্যে তাঁর চণ্ডীমঙ্গল কাব্যের ‘কালকেতু’ অংশটি আমাদের অনার্সের পাঠ্য- তালিকাভুক্ত করা হয়েছে। অনিবার্য কারণে বাংলাদেশে এসব কাব্য এখন দুষ্প্রাপ্য । আমাদের ছাত্রদের পাঠ্য তালিকাভুক্ত এসব বইয়ের অভাব পূরণ উদ্দেশ্যে কবিকঙ্কণের চণ্ডী মঙ্গলকাব্যের ‘কালকেতু উপাখ্যান’ অংশটি সম্পাদনা করে প্রকাশ করা হল ।

 

কুহেলিকা
-26% Kazi Nazrul Islam

কুহেলিকা

Original price was: 250.00৳ .Current price is: 185.00৳ .

কুহেলিকা
লেখক : কাজী নজরুল ইসলাম
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : উপন্যাস

“কুহেলিকা”কাজী নজরুল ইসলাম রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত তৎকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে রচিত একটি উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র “জাহাঙ্গীর”, যে কি না একজন বিপ্লবী যুবক। তার মাধ্যমে লেখক সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতির নানান দিক তুলে ধরেছেন। “কুহেলিকা” উপন্যাসটি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু একটি উপন্যাস নয়, বরং তৎকালীন সময়ের দলিলও বটে।

A world of inspiration for your home

Online store of tiles and plumbing. Buy online. Here and now!

I should be incapable of drawing a single stroke at the present moment; and yet I feel that I never was a greater artist than now.

Like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

When, while the lovely valley teems with vapour around me, and the meridian sun strikes the upper surface of the impenetrable foliage of my trees, and but a few stray gleams steal into the inner sanctuary, I throw myself down among the tall grass by the trickling stream.

A wonderful serenity has taken possession of my entire soul.

Authorities in our business will tell in no uncertain terms that Lorem Ipsum is that huge, huge no no to forswear forever. Not so fast, I'd say, there are some redeeming factors in favor of greeking text, as its use is merely the symptom of a worse problem to take into consideration.

Safe delivery, ensures the movement of goods in a short time.

You begin with a text, you sculpt information, you chisel away what's not needed, you come to the point, make things clear, add value, you're a content person, you like words. Design is no afterthought, far from it, but it comes in a deserved second. Anyway, you still use Lorem Ipsum and rightly so, as it will always have a place in the web workers toolbox, as things happen, not always the way you like it, not always in the preferred order. Even if your less into design and more into content strategy you may find some redeeming value with, wait for it, dummy copy, no less.