Showing 37–48 of 77 results
Filter by price
Top rated products
-
আমার রাজনীতির রূপরেখা
500.00৳Original price was: 500.00৳ .375.00৳ Current price is: 375.00৳ . -
অতিপ্রাকৃত গল্পগুচ্ছ
500.00৳Original price was: 500.00৳ .375.00৳ Current price is: 375.00৳ . -
বিলেতে সাড়ে সাতশ দিন
250.00৳Original price was: 250.00৳ .185.00৳ Current price is: 185.00৳ .
দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর
দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর
লেখক : মাহফুজ পারভেজ
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : সমাজসেবক ও সংস্কারক
দ্য বেস্ট সেলসম্যান
দ্য বেস্ট সেলসম্যান
লেখক : আব্দুর রাজ্জাক
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : মার্কেটিং ও সেলিং
প্রাত্যহিক জীবনে আমরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিক্রির সঙ্গে যুক্ত। আমাকে বলতে পারবেন এই পৃথিবীতে এমন কেউ আছে যে বিক্রি করতেছে না, দুধের শিশু থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই নিজেকে সেল্স করতেছে। সাফল্য অর্জনের জন্য প্রতিটি মানুষকে বিক্রি করতে হয় তার পরিশ্রম, মেধা, সততা এবং নিয়মানুবর্র্তীর মতো গুণাবলি। একজন মদ বিক্রি করে প্রত্যেক মদ্যপ ব্যক্তিই কাস্টমার বা ক্রেতা, ডাক্তারের জন্য রোগী। সে তার প্র্যাকটিস ও চিকিৎসা বিক্রি করে। বাসা সামলাতে, অফিস সামলাতে, ক্লায়েন্ট সামলাতে আমরা সেল্সম্যানের কাজ করি, সেটা বুঝে বা না বুঝে। ভুলগুলো শুধরাই, ঠিকগুলো বেছে নিই। দিনশেষে যা সেল্স করলাম তার টাকা না পাওয়া পর্যন্ত সেল্স শেষ হয় না, অন্যদিকে ব্যক্তি জীবনে টাকা বড় কথা না, সমস্যা সমাধান না হলে কাজ শেষ হয় না।
একজন সেল্সম্যান হিসেবে প্রধান কর্তব্য হচ্ছে, Don’t sell product first sell yourself,
নজরুল উপন্যাস সমগ্র
নজরুল উপন্যাস সমগ্র
লেখক : কাজী নজরুল ইসলাম
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : উপন্যাস
কাজী নজরুল ইসলামের উপন্যাস সমগ্র-এ মূলত তিনটি উপন্যাস রয়েছে: “বাঁধনহারা”, “মৃত্যুক্ষুধা” এবং “কুহেলিকা”। “বাঁধনহারা” তাঁর প্রথম উপন্যাস, যা ১৯২৭ সালে প্রকাশিত হয়। “মৃত্যুক্ষুধা” উপন্যাসটি তৎকালীন দারিদ্র্য, ক্ষুধা এবং দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত, যেখানে একটি দরিদ্র মুসলিম পরিবারের জীবন চিত্রিত হয়েছে।
“কুহেলিকা” উপন্যাসেও গভীর জীবনবোধ এবং সামাজিক প্রেক্ষাপট ফুঠে উঠেছে। কাজী নজরুল ইসলাম মূলত কবি হিসেবে পরিচিত হলেও, সাহিত্যচর্চার শুরুটা হয়েছিল গল্প ও উপন্যাস রচনার মাধ্যমে। তার উপন্যাসগুলোতে তৎকালীন সমাজের নানান অসঙ্গতি, প্রেম, দ্রোহ ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে।
নিরাপত্তা অধ্যয়ন
নিরাপত্তা অধ্যয়ন
লেখক : ড. সুলতান মাহমুদ
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : রাজনীতি ও নিরাপত্তা
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক নির্ধারিত সংজ্ঞায় নিরাপত্তার ধারণাকে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত করা হয়েছে। মূলতএসব ক্ষেত্র হচ্ছে- অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ, প্রতিবেশ এবং ব্যক্তিগত নিরাপত্তা। রাজনীতি বিজ্ঞানের ভাষায়- ‘সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ’ (Greatest happiness to the highest number of people) নিশ্চিত করাই রাষ্ট্রের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে রাষ্ট্রকে নাগরিকের সকল নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হতে হয়। কল্যানমূলক রাষ্ট্রের ধারণায় মানুষের জন্য সরকার। সরকারের জন্য মানুষ নয়। মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সাধারণ দৃষ্টিভঙ্গী থেকে জাতীয় নিরাপত্তা মানে হচ্ছে, সামরিক বাহিনী আর বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা। বিষয়টি আসলে তা নয়। জাতীয় নিরাপত্তার অন্তর্নিহিত উপাদানগুলোর মূলে রয়েছে নাগরিক নিরাপত্তা। নাগরিক নিরাপত্তার জন্যই রাষ্ট্র, সরকার ও রাষ্ট্রের অন্যান্য অঙ্গ। এ নিরাপত্তার অন্তর্ভুক্ত খাদ্য, বাসস্থান, অর্থনৈতিক নিরাপত্তা থেকে ব্যক্তি নিরাপত্তা আর সে কারণেই রাষ্ট্র সার্বভৌম। মানুষের সব অধিকারের মধ্যে প্রধান অধিকার হলো জীবনের অধিকার, নিরাপত্তার অধিকার। তবে এক্ষেত্রে উল্লেখ না করলেই নয় যে, বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিরাপত্তার ধারণাটি ক্রমেই জটিল হয়ে উঠেছে। নিরাপত্তা অর্জন সকলেরই কাম্য, তবে তা খুব সহজ কাজ নয়। কারণ বর্তমান সময়ে নানা ক্ষেত্রে প্রতিযোগিতা, দ্বন্দ্ব এবং সংঘাতের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। হুমকির সম্মুখীন হচ্ছে দেশ, জাতি ও ব্যক্তির নিরাপত্তা। পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে পারস্পরিক সমঝোতার ইচ্ছা থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতার জন্য নিরাপত্তা অর্জন যথাযথভাবে সম্ভব হচ্ছে না। এমন ধরনের নানা সমস্যা ও সীমাবদ্ধতা খুঁজে বের করতে এবং কল্যাণকর রাষ্ট্রব্যবস্থার ধরন অনুধাবনে ‘নিরাপত্তা অধ্যয়ন’ গ্রন্থটি অত্যন্ত উপযোগী হবে বলে আশা করছি।
নির্বাচিত প্রেমের গল্প
নির্বাচিত প্রেমের গল্প
লেখকঃ কেতন শেখ
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : রোমান্টিক গল্প
নকিবের হাতে আটটা রজনীগন্ধা ফুলের তোড়া। অনেকক্ষণ আগে কেনা হয়েছে। হয়তো সেই কারণে এখন আর সেই তোড়ায় রজনীগন্ধার কোনো সুবাস নেই। জৈষ্ঠ মাসের দুপুর। চারুকলা সড়কের মোড়ে প্রায় নিঃসঙ্গ একটা ছাপড়া দোকানের ছাউনির নীচে একটুখানি ছায়া। বাকি চারপাশে চোখ ধাঁধানো রোদের দগ্ধ গন্ধ। এমন গন্ধের তাপে রজনীগন্ধার সুবাস এমনিতেই ফিকে পড়ার কথা। সকালে যখন কেনা হয়েছিলো, তখন ফুলগুলো বেশ তরতাজা ছিলো। এখন ফুলের শরীরে সেই সতেজ ভাবটাও আর নেই।
ফুল কেন, নকিবের নিজের সতেজ ভাবটাও জৈষ্ঠ মাসের এই খা খা রোদে নিস্তেজ হয়ে গেছে। ছাপড়া দোকানের ছাউনির নীচে রাখা বেন্চে দুই দফায় বসার সুযোগ হয়েছিলো। চা মুড়ি বা কোমল পানীয় কিনে খেলে হয়তো আরো বেশি সময় সেখানে বসা যেতো। সেটা সম্ভব হয়নি। দুইবার চেয়ে কলের পানি খাওয়ার কারণে ছাউনির নীচে বসা গেছে। এরপর কিছু কিনে না খেলে নিশ্চই দোকানদার ওকে আর বসতে দেবে না।
নকিবের পকেটে এখন মাত্র সত্তর টাকা আছে। এখানে জেসিকার সাথে দেখা করার পর ওকে অনেকটা পথ হেঁটে মেহেরচন্ডী বাজার থেকে বাসে উঠতে হবে। সারংপুর পর্যন্ত বাসে যেতে ভাড়া নেবে কুড়ি টাকা। বাকি পন্চাশ টাকার একটা পয়সাও এখন খরচ করা যাবে না। কে জানে যদি জেসিকার সাথে দেখা হওয়ার পর সে কিছু খেতে চায়, বা রিকশা করে কোথাও বেড়াতে যেতে চায়। গতকাল প্রামান্যচিত্রের কাজের সময় সে বলেছিলো, কালকে এসো, আমরা দুজন রিকশায় করে ক্যাম্পাসে ঘুরবো।
কেউ বলে প্রেমের বর্ণ সাদা বা কালো। কেউ বলে প্রেম বর্ণহীন। কারও কাছে প্রেম রঙধনুর মতো বর্ণিল, রঙীন। আবার কেউ প্রেমের মাঝেই খোঁজে ধূসরের পন্চাশটি ছায়া – ফিফটি শেইডস অফ গ্রে।
এমন বৈচিত্রময় প্রেমের ভাবনা থেকে লেখা পনেরোটি গল্প নিয়ে নির্বাচিত প্রেমের গল্প।
পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী ও মানবাধিকার
পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী ও মানবাধিকার
লেখক : আবু রুশ্দ্
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : চট্টগ্রামের পরিস্থিতি, শান্তিবাহিনীর কার্যকলাপ এবং মানবাধিকার
-
পার্বত্য চট্টগ্রামের ইতিহাস:এই অঞ্চলের নৃতাত্ত্বিক পরিচয়, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনাবলী এতে আলোচনা করা হয়েছে।
-
শান্তিবাহিনীর উত্থান:শান্তিবাহিনী নামক সশস্ত্র সংগঠনটির প্রতিষ্ঠা, কার্যক্রম, এবং এর পেছনে থাকা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এতে বিশ্লেষণ করা হয়েছে।
-
মানবাধিকার লঙ্ঘন:পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর কার্যকলাপের কারণে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এতে তুলে ধরা হয়েছে।
-
শান্তিচুক্তি:১৯৯৭ সালের শান্তিচুক্তি এবং এর শর্তাবলী ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে।
-
বর্তমান পরিস্থিতি:শান্তিচুক্তির পর পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, সেখানকার মানুষের জীবনযাত্রার মান, এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
পুরুষ পরম্পরা
পুরুষ পরম্পরা
লেখক : মনিরুজ্জামান
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : সমকালীন গল্প
বৃহৎ বাঙালি সমাজের নৈতিক আদর্শবাদী যুগের শেষ প্রতিনিধি এবং রোমান্টিক যাপনের অন্তিম জাতক ড. মনিরুজ্জামান, বরিষ্ঠ ভাষাবিজ্ঞানী, পূর্ববঙ্গের সাংস্কৃতিক জনপদ আদিয়াবাদ, রায়পুরা, নরসিংদীর সন্তান; জন্ম ও শৈশব কাটিয়েছেন অখ- বঙ্গদেশের পশ্চিমাংশে। কর্মসূত্রে ছিলেন দক্ষিণ-পূর্ব বাংলার সাগর-মিথিলা ভূমির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ ভারত ও বিলাতের নামজাদা প্রতিষ্ঠানে যুক্ত থেকে অকাতরে আহরণ করেছেন তাত্ত্বিক ও ফলিত জ্ঞান, যা ভাষা, সাহিত্য ও ফোকলোর বিষয়ে ৩৫টি বই ও শতাধিক গবেষণা প্রবন্ধে বিবৃত।
‘পুরুষ পরম্পরা’ তাঁর একমাত্র গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালে। প্রকাশনা-শিল্পে ৭০ বছরের ঐতিহ্যস্নাত ‘স্টুডেন্ট ওয়েজ’ কর্তৃক অর্ধ-শতাব্দী পর গ্রন্থটির পুনঃ প্রকাশ বাংলা সাহিত্যের ঐতিহাসিক ঘটনা। ‘পুরুষ পরম্পা’র মতো সুদীর্ঘ বছর জাগ্রত থাকার সৌভাগ্য খুব কম বইয়ের ভাগ্যেই জুটেছে।
পনেরটি সুডৌল গল্পে মেদহীন, বাহুল্যবর্জিত ভাষায় অঙ্কিত হয়েছে জীবনের খ–বিখ- আখ্যান। যদিও আদর্শবাদ প্রধান উপজীব্য, তথাপি আর্থ-সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে শ্লেষ, কৌতুক, বিদ্রপ আর জীবনসংগ্রামের লুক্কায়িত উপাখ্যান উন্মোচিত করেছে গল্পগুলো। সমকালীন বাংলা ভাষা ও সাহিত্যের প্রবীণতম শিক্ষাবিদের গল্প কাঠামো, শৈলী, আঙ্গিক, উপমায় নিজস্ব ঘরানার নির্মাতা এবং অবশ্যই বাংলা কথাসাহিত্যের শিল্পিত সম্পদ।
ড. মাহফুজ পারভেজ
কবি, কথাশিল্পী, শিক্ষাবিদ
প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা
প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা
লেখক : মোহাম্মদ এনায়েতুর রহমান
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় : Technology
আধুনিক প্রযুক্তির কেন্দ্রস্থলে রয়েছে সেমিকন্ডাক্টর, যা মানব উদ্ভাবনার এক বিস্ময়। এই ক্ষুদ্র সিলিকন ওয়েফারগুলো স্মার্টফোন থেকেসুপারকম্পিউটার পর্যন্ত সবকিছুকে শক্তি জোগায়, বিভিন্ন শিল্পেউদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে কাজ করে। বিশ্ব অর্থনীতির অন্যতমপ্রধান ভিত্তি এই সেমিকন্ডাক্টর শিল্প, যা দক্ষতা ও কর্মক্ষমতারনিরবচ্ছিন্ন অগ্রগতির ওপর নির্ভর করে বিকশিত হচ্ছে। প্রযুক্তিরঅগ্রগতির সাথে সাথে দ্রুততর, ক্ষুদ্রতর এবং শক্তি-সাশ্রয়ী চিপেরচাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের দিকে তাকালে, সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাবনার অপার দুয়ারউন্মুক্ত হচ্ছে।
সেমিকন্ডাক্টর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন থেকে শুরু করেস্বাস্থ্যসেবা পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরবে। বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ৫জি, এবং আইওটি-নির্ভর প্রযুক্তি এক নতুনযুগের সূচনা করছে। এই প্রেক্ষাপটে, সেমিকন্ডাক্টর শিল্প আমাদেরভবিষ্যৎ প্রযুক্তির মূল চালিকা শক্তি হতে পারে।
তবে জরুরি, দক্ষজনবল, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং টেকসই উৎপাদন প্রক্রিয়া নিয়েভাবনা বাংলাদেশ ভবিষ্যতে সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানতৈরি করতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নেবে। এই বইটি সেমিকন্ডাক্টরের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনানিয়ে এক গভীর বিশ্লেষণ, যা বাংলাদেশকে প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরবে।
প্রেজেন্টেশন স্কিল
প্রেজেন্টেশন স্কিল
লেখক : নিয়াজ আহমেদ,
মোঃ জামাল উদ্দিন জামি
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : উপস্থাপনার কলাকৌশল
“প্রেজেন্টেশন স্কিল” বইয়ের সংক্ষিপ্ত কথা: অন্যকে ইম্প্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। এজন্যে নিজেকে কিভাবে উপস্থাপনা করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, দক্ষতা বাড়াবেন, আত্ম বিশ্বাস বাড়াবেন, সেইসব কলাকৌশল নিয়েই বইটি সাজানো। কিভাবে আপনার প্রেজেন্টেশন বানাবেন, প্রেজেন্টেশনে কি বলবেন, কি বলবেন না, শরীরি ভাষা কি হবে, কিভাবে শ্রোতাদের ধরে রাখবেন, এরকম অসংখ্য টেকনিক রয়েছে বইয়ের প্রতিটি অধ্যায়ে। ছাত্রজীবনের প্রেজেন্টেশন, কর্পোরেট প্রেজেন্টেশনের নানান খুটিনাটি দিক নিয়েও আলোচনা করা হয়েছে বইটিতে। সেই সাথে রয়েছে ইন্টারভিউ গিভিং টেকনিকও। প্রেজেন্টেরশনের সমস্ত দিক বইটিতে কভার করা হয়েছে। নিয়মিত চর্চার মাধ্যমে এবং বইয়ে উল্লেখিত পরামর্শ গুলো মেনে চলার মাধ্যমে আপনিও প্রেজেন্টেশন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন
প্রেজেন্টেশন স্কিল । জব স্কিলস । কমিউনিকেশন স্কিল
প্রেজেন্টেশন স্কিল । জব স্কিলস । কমিউনিকেশন স্কিল
লেখক : নিয়াজ আহমেদ,
মোঃ জামাল উদ্দিন জামি, সাদিয়া তাসমিয়া
প্রকাশনী : স্টুডেন্ট ওয়েজ
বিষয় : দক্ষতা বৃদ্ধি
সেরা তিনটি বইয়ের “ক্যারিয়ার সাকসেস কম্বো ( প্রেজেন্টেশন স্কিল, জব স্কিলস,কমিউনিকেশন স্কিল )
আপনি যদি ক্যারিয়ারে দ্রুত এগোতে চান, কিংবা মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরতে চান?
তাহলে এই ৩টি বই হতে পারে আপনার জীবনের সেরা গাইড।
📘 কমিউনিকেশন স্কিল
মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, সম্পর্ক তৈরি করা, নেতৃত্ব দেওয়া, ইমেইল লেখা, স্মার্ট আচরণ, সফট স্কিল—সবকিছু নিয়ে দারুণ একটি বাস্তবধর্মী বই।
📘 প্রেজেন্টেশন স্কিল
ক্লাসে, অফিসে, মিটিংয়ে বা ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা, প্রেজেন্টেশন তৈরি করা, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ও সবাইকে ইম্প্রেস করার সম্পূর্ণ গাইড।
📘 জব স্কিল
চাকরি পাওয়ার জন্য কী স্কিল দরকার, কীভাবে নিজেকে প্রস্তুত করবেন, কীভাবে সফল মানুষের মতো চিন্তা করবেন—এই বই আপনাকে শেখাবে বাস্তব ক্যারিয়ার স্কিল।
আর এই ৩টি বই একসাথে আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী, দক্ষ ও এগিয়ে থাকা মানুষ।
📦 একসাথে সংগ্রহ করুন এই অসাধারণ স্কিল ডেভেলপমেন্ট কালেকশন।
প্রেসিডেন্ট জেনারেল ও আমি
প্রেসিডেন্ট জেনারেল ও আমি,বইটিতে সাবেক তিন জন রাষ্ট্রপতি যাদের দুইজন সেনাপ্রধান ছিলেন তাদেরসহ কয়েকজন প্রাক্তন সেনাপ্রধান ও জেনারেলের প্রসঙ্গ সংযোজন করা হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের সাথে সাংবাদিকতা খাতে কখনো পরিচয় হয়নি। কারণ, তিনি যখন নিহত হন তখন আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছি। তাঁর সাথে অভিজ্ঞতা আমার সপ্তম শ্রেণিতে পড়াকালীন। সেটা ছিল মোহগ্রস্ত করার মতো এক ঘটনা। জেনারেল এরশাদের সাথে মিশেছি সবচেয়ে বেশি। দৈনিক পত্রিকায় থাকতে দীর্ঘ সাড়ে চার বছর আমাকে জাতীয় পার্টির বিট কভার করতে হয়েছে।এর উপর জে. এরশাদ ও আমি একই শহরের, একই এলাকার।
সেজন্য তাঁকে খুব কাছে থেকে দেখেছি। সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকের সাথে সম্পর্কটা কয়েকবার তাঁর সাক্ষাতকার নেয়া ও সামাজিক পরিমন্ডলে যোগাযোগের কারণে। আর যাদের কথা এই বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে তাদের সবার সাথেই পেশার কারণেই সম্পর্ক গড়ে উঠেছে। সেনাবাহিনীঅেত ছিলাম বলে তাঁরা আমাকে স্নেহের বাঁধনে আবদ্ধ করেছেন।
ফুল পশুপাখি আর কীটপতঙ্গ প্রকৃতির অঙ্গভরা কত রঙ্গ
ফুল পশুপাখি আর কীটপতঙ্গ প্রকৃতির অঙ্গভরা কত রঙ্গ
লেখক : টেড হিউজ
প্রকাশনী : ষ্টুডেন্ট ওয়েজ
বিষয় :টেড হিউজের শিশুতোষ কবিতা
টেড হিউজ ছিলেন প্রকৃতির কবি। জীবজন্তু, পশুপাখি প্রেমিক কবি। শিশুদের কবি। শিশুদেরকে প্রকৃতি ও জীববৈচিত্রের সঙ্গে পরিচিত করার জন্য তিনি সুপরিকল্পিতভাবে ১৬টি বই লিখেছেন। যার মধ্যে আয়রন ম্যান, আয়রন ওমান, হাউ দ্য হোয়েল বিকেইম ইত্যাদি গল্পের বই এবং অনেকগুলো কবিতার বই রয়েছে। এই বইটি তাঁর পাঁচটি শিশুতোষ কাব্যগ্রন্থের একটি নির্বাচিত সংকলন। এতে মোট ৫১টি কবিতার বিশ্বস্ত অনুবাদ রয়েছে। প্রত্যেকটি কবিতা প্রখ্যাত শিল্পীর অলংকরণে সমৃদ্ধ। শিশুরা ৫১টি কবিতার মাধ্যমে ৫১ রকমের পশু, পাখি, ফুল ও কীটপতঙ্গকে চিনতে সক্ষম হবে।
A world of inspiration for your home
Online store of tiles and plumbing. Buy online. Here and now!
I should be incapable of drawing a single stroke at the present moment; and yet I feel that I never was a greater artist than now.
Like these sweet mornings of spring which I enjoy with my whole heart.
When, while the lovely valley teems with vapour around me, and the meridian sun strikes the upper surface of the impenetrable foliage of my trees, and but a few stray gleams steal into the inner sanctuary, I throw myself down among the tall grass by the trickling stream.
A wonderful serenity has taken possession of my entire soul.
Authorities in our business will tell in no uncertain terms that Lorem Ipsum is that huge, huge no no to forswear forever. Not so fast, I'd say, there are some redeeming factors in favor of greeking text, as its use is merely the symptom of a worse problem to take into consideration.
Safe delivery, ensures the movement of goods in a short time.
You begin with a text, you sculpt information, you chisel away what's not needed, you come to the point, make things clear, add value, you're a content person, you like words. Design is no afterthought, far from it, but it comes in a deserved second. Anyway, you still use Lorem Ipsum and rightly so, as it will always have a place in the web workers toolbox, as things happen, not always the way you like it, not always in the preferred order. Even if your less into design and more into content strategy you may find some redeeming value with, wait for it, dummy copy, no less.